1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

পাইকগাছায় যুগ যুগ ধরে সুপীয় পানির তীব্র সংকট

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
মানছুর রহমান জাহিদ, দক্ষিণ পাইকগাছা : খুলনার পাইকগাছায় সুপেয় পাণীয় জল তীব্র সংকট যুগ যুগ ধরে। স্থায়ী সমাস্যা সমাধানের উদ্যোগ নেইনি কেউ। এ বিষয়ে এলাকাবাসী নব নির্বাচিত বিএনপি সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
তথ্যানুসন্ধানে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে লতা, দেলুটি, সোলাদানা, গড়ইখালী, চাঁদখালী, লস্কর ইউনিয়নে ও পাইকগাছা পৌরসভায় সুপেয় পাণীয় জলের এ তীব্র সংকট রয়েছে। অন্যান্য ইউনিয়নের কোথায় ভাল কোথায় খারাপ অবস্থা রয়েছে।
অধিক লবণাক্ততা, আইরনের পরিমান বেশি ও পানির লেয়ার নীচে নেমে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি। সব মিলে পাইকগাছায় পাণীয় জলের চরম অবস্থা।পানীয় জলের চাহিদা মেটাতে গৃহবধুদের ছুটতে হয় দূরদূরান্তে।
সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার লস্কর ও গড়ইখালী ইউনিয়নের বাসিন্দারা গড়ইখালী আলমশাহী পুকুরের পানিতেই চাহিদা মেটায়। এর জন্য একটি এনজিও সংস্থা পুকুরের পাশে ফিল্টার বসিয়ে দুটি ওয়ার্ডে ৩৬ টি পয়েন্ট থেকে সুপীয় পানির ব্যবস্থা করছে।
এ সময় বন্ধু ফাউন্ডেশনের কেয়ার টেকার আরিফা খাতুন জানান, এটা করার ফলে এলাকার মানুষ অনেক উপকৃত হয়েছে। আরও পয়েন্ট করা জরুরী। বৃষ্টির সময় কোথাও কোথাও মাটির মটকা ও ট্যাংকি ভরে রাখা হয়।
এদিকে দ্বীপবেষ্টিত দেলুটি ইউনিয়নের একটি পুকুরের পানি লতা ও দেলুটি ইউনিয়নবাসীর একমাত্র ভরসা। কিন্তু সেটাও দীর্ঘদিন যাবৎ অকেজো হয়ে পড়ে আছে। আলমতোলা ও লক্ষীখোলার মাঝখানে ফিল্টার করা পুকুর থেকে শত শত পরিবার পাণীয় জলের চাহিদা মেটায়।
পাইকগাছা পৌরসভার জন্য পাশ্ববর্তী গদাইপুর ইউনিয়ন থেকে পাইপ লাইনে পানির ব্যবস্থা করা হলেও তা প্রয়োজনের তুলুনায় খুবই কম। কেনা পানিই একমাত্র ভরসা এলাকার মানুষদের।
এ বিষয়ে উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস বলেন, এক কথায় বলতে হলে পাইকগাছায় খাবার পানির খুবই সংকট। বানিজ্যিক ভাবে গদাইপুর ইউনিয়নে কয়েকটা ফিল্টার স্থাপন করায় আমরা পারছি।
এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান বলেন, লবণাক্ততা ও আইরনের পরিমান বেশি থাকায় চারিদিকে পানি থাকলেও সুপীয় পানির তীব্র সংকট রয়েছে। পৌরসভায় এ সংকট উত্তরণে গদাইপুরে পাম্প হাউজের কাজ চলমান রয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট