1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

পাইকগাছা একরাম হোসেন হত্যা মামলার প্রস্তুতি পরিবারের

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
এফ, এম বদিউজ্জামান, পাইকগাছা : পাইকগাছায় চার মাস আগে শিবসা নদীর চর থেকে উদ্ধার মৃত একরাম হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আদালতে মামলা করছেন।
জানাযায়, খুলনা শহরের সোনাডাঙা থানার বিকে ক্রশ রোড এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের পুত্র একরাম হোসেন ও কতিপয় লোকজন   গত ১৪ অক্টোবর  ২০২৫ পাইকগাছা উপজেলার দেলুটী এলাকায় একটি মৎস্য লীজ ঘেরের মালিকানা ও দখল সংক্রান্তে এক শালিশে আসেন। সেখানে দেলুটি এলাকার আব্দুল মজিদ সরদারের পুত্র মো: মেস্তফা সরদার সহ  ২০-৩০ জন লোক  শালিসি বসেন। শালিস চলাকালে দুপক্ষের মধ্যে তর্ক বির্তক ও হাতাহাতি শুরুহয়। এরপর স্থানীয় মোস্তফা সরদার ও তার দলবল  খুলনা থেকে আশা একরাম হোসেন ও রানা খলিফা সহ তাদের লোকদের মারপিট শুরু করে ও খুন জখমের হুমকি দেয়।  তখন একরাম হোসেন ও রানা খলিফা সহ তাদের সঙ্গীরা প্রাণ ভয়ে দেলুটী খেয়া ঘাটের দিকে দৌড় দেয়। কিছু লোক দৌড়ে নদীতে সাতার কেটে  ওপার গিয়ে প্রাণে রক্ষা পায় আর কিছু লোক এদিক ওদিক ছোটা ছুটি করতে থাকে৷ ঐ সময় নদীতে ঝাপ দিয়ে স্থানীয় লোকজন একরাম হোসেন ও রানা খলিফার ধরে পানিতে চুবিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। পরবর্তীতে ১৬ অক্টোবর ২০২৫ দেলুটী নদীতে ভাসমান অবস্থায় রানা খলিখার মৃত্যু দেহ উদ্ধার হয়।  পরদিন সোলাদানা ইউনিয়নের সরকারি গেটের পাশে শিবসা নদীর চরে একরাম হোসেনের মৃত্যু দেহ  উদ্ধার হয়। উক্ত বিষয় মৃত্যু রানা খলিফার পরিবার ইতিপূর্বে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি খুলনায় তদন্তে প্রেরণ করেন।  এবার মৃত্যু একরাম হোসেনের ভাই রুবেল হোসেন রাজু বাদী হয়ে মোস্তফা সরদার সহ ১৭ জনকে এবং আরো অজ্ঞাত অনেক কেই আসামী করে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট