1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

গুলিবিদ্ধ আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : খুলনায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত অপর সন্ত্রাসী আব্দুল আজিজ (৩৫) মারা গেছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে রোববার রাত ৯টার দিকে খুলনার নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে মারাত্মক জখম করে।
নিহত আজিজ বাগমারা মেইন রোড ব্রিজ এলাকার বাসিন্দা।
খুলনার থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ‘রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেলযোগে দু’জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তার বুকের বাম পাশে এবং একটি গুলি তার পেটে লাগে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে তারা চলে যায়।
তিনি বলেন, ‘স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা খারাপ থাকায় রাতে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকার পথে রওনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ সেখানকার মর্গে রাখা হয়। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি এবং কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাতে দুর্বত্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।’
ওসি বলেন, ‘আব্দুল আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে থানায় দুটি মারামারি ও একটি চুরির মামলার রয়েছে।’
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।