1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

চাঁদা লাখ টাকার ল্যাপটপ দাবি করায় খোকসা’র ওসি প্রত্যাহার

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
খোকসা প্রতিনিধি: কুষ্টিয়া খোকসায় ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ও ল্যাপটপ চাঁদা দাবি করা খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) সকালে খোকসা থানা থেকে ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত পহেলা জানুয়ারি কুষ্টিয়ার খোকসায় ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে ল্যাপটপ ও নগদ অর্থ চাঁদা দাবি করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করে। এ ঘটনা নিয়ে ‘কুষ্টিয়ায় ব্যবসায়ীর কাছ থেকে ওসির চাদা দাবি’ শিরোনামে সোমবার আমিও ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রচার হয়। এর ফলেই সোমবার সকালে তাকে প্রত্যাহার করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট