1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

পাইকগাছায় পানি কমিটির আলোচনা সভা ও স্মারক লিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : ঐতিহ্যবাহী শিবসা ও হাঁড়িয়া নদী খনন করে পাইকগাছা অববাহিকায় টিআরএম প্রকল্প বাস্তবায়ন, পৌরসভা সহ ১০টি ইউনিয়নের উপকূলীয় টেঁকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপজেলার জলাবদ্ধ এলাকার খাস খাল অবৈধ দখল মুক্ত করে খননের মাধ্যমে নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করার দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২ মার্চ সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এবিষয়ে উপজেলা পানি কমিটির সভাপতি অব. সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উত্তরণের দিলীপ কুমার এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা পানি কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামান, অব. সহকারী অধ্যাপক সুধাংশু মন্ডল, মো. মনিরুজ্জামান, রেজাউল করিম, মনিরুজ্জামান মনি সহ কমিটির সদস্যবৃন্দ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী’র নিকট স্মারক লিপি প্রদান করেন উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।