1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

ফুলতলায় সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে রোববার দুপুরে ফুলতলার বাজারের গরুহাট এলাকায় দুটি সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরী করার অপরাধে এইচ আর ফুড প্রোডাককে ১০ হাজার টাকা এবং উৎপাদিত সেমাইয়ের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করার অভিযোগে টু স্টার ফুড প্রোডাককে ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। ইতোপূর্বেও এই দুটি প্রতিষ্ঠানকে একাধিকবার জরিমানা ধার্য ও আদায় করা হয় বলে সহকারী পরিচালক জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।