1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে হলুদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার ফারুকুজ্জামান প্রমুখ। পরে এলাকার ৪০ জন কৃষকের প্রত্যেককে ২০ শতাংশ জমিতে চাষের জন্য ১০০ কেজি হলুদ বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।