1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ ২৬)বিকাল চারটায় কালিগঞ্জ উপজেলা গোবিন্দকাটি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে সংবর্ধনা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।ধানবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ শাহা মাসউদের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় তিনি বলেন সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়েও আলোচনা পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সেক্রেটারি আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,কালিগঞ্জ উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ডক্টর মিজানুর রহমান এসময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে কর্মী,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।