1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা শরাফপুরে দারুল আজিজ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ

কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে বিপ্লব ঘোষ (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নর মুকুন্দ-মধুসূদনপুর গ্রামের দুলাল ঘোষের ছেলে।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো গাছ কাটার কাজে বের হন বিপ্লব। মুকুন্দ-মধুসূদনপুরে একটি গাছে উঠে ডাল কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।ঘটনাস্থলেই স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, বিপ্লব ঘোষ শান্ত, ভদ্র ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
 খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ শ্রীধরকাটি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।