1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা শরাফপুরে দারুল আজিজ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ

দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়া, খুলনার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে।
১২ রমজান ১৪৪৭ হিজরি, ২ মার্চ ২০২৬  রোজ সোমবার বিকেলে অনুষ্ঠিত মাহফিলে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সুধীজন অংশগ্রহণ করেন মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন,খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাক্তার সৈয়দ আবুল কাশেম, দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ মিলন হোসেন,দৈনিক তথ্যর স্টাফ রিপোর্টার শেখ রবিউল ইসলাম রাজিব, জাপার সদস্য সচিব মোস্তাফিজুল ইসলাম লাভলু,
উপজেলা জামাতের সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম,সিবিবির দিঘলিয়া উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, অর্থ সম্পাদক সৌমিত্র দত্ত, সহ-সভাপতি অধ্যাপক ইব্রাহিম হোসেন, যুগ্ম সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, তথ্য বিষয়ক সম্পাদক সোহাগ বিশ্বাস, প্রচার সম্পাদক জাহিদ হাসান, সদস্য মোহাম্মদ মহসিন হোসেন, মোহাম্মদ কুদ্দুস মোল্লা প্রমুখ।
এ সময় দেশ ও জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য মাওলানা ইকবাল হোসেন।ইফতার পূর্ব মুহূর্তে ধর্মীয় আলোচনা শেষে সকলের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।