1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন সম্পন্ন সাতক্ষীরায় কদর বেড়েছে কাঁচা টক আমের খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের জরুরি আলোচনা সভা শরাফপুরে দারুল আজিজ মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার : প্রধান তথ্য অফিসার খুলনা মফস্বল প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত পাইকগাছায় জেলে কার্ডের চাল বিতরণে কার্ড প্রতি ১’শ টাকা করে আদায়ের অভিযোগ

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার ক্ষমতা বাড়ল

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর দুই প্রভাবশালী রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে বড় পরিবর্তন এনেছে সরকার। বর্তমান রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি তারা এখন থেকে নির্দিষ্ট দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার ভূমিকাও পালন করবেন।
বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে, অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদকে তার বর্তমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছে সরকার।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এই নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এদিন সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুনির্দিষ্ট করতে মন্ত্রিসভার আটজন প্রতিমন্ত্রীর দফতরও পুনর্বণ্টন করা হয়েছে।
নতুন এই বিন্যাসে মো. শরিফুল আলমকে বস্ত্র ও পাট, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ, এবং হাবিবুর রশিদকে রেলপথ ও সড়ক পরিবহন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
এ ছাড়া মো. রাজিব আহসান নৌপরিবহন ও সেতু বিভাগ, মো. জোনায়েদ সাকি পরিকল্পনা মন্ত্রণালয়, ফারজানা শারমীন সমাজকল্যাণ, মো. নুরুল হক প্রবাসী কল্যাণ এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একক দায়িত্ব দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।