1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে আজ বুধবার (৪ মার্চ) দুপুরে শেরেবাংলা নগরে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনকালে চিফ হুইপ ছাড়াও আরো উপস্থিত ছিলেন হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।