1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

তালায় জামায়াতের সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : ‎সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পিবার (৫ মার্চ) দূপুরে তালা শিল্পকলা একাডেমির হলরুমে উপজেলা জামায়াতের সভাপতি মাওঃ মফিদুল্লাহর সভাপতিত্বে ও মাওঃ কবিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
‎বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল মালেক, সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারী মাওঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, ইসলাম একটি সিষ্টেমের নাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের একটি আদেশ মানলাম, অন্যটি মানলাম না এটা ইসলাম নয়। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামি জীবন বিধান ও কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামে যাকাত প্রদান করা বিত্তশালীদের জন্য ফরজ ইবাদত। যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে তারা যদি আদায় না করে তাহলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে হলে জাকাত ভিত্তিক অর্থনিতী চালু করতে হবে। মুসলিম জাহানের নেতা হযরত মুহাম্মদ (সঃ) অসহায়, দরিদ্র মানুষের কল্যানে ও দারিদ্র্য বিমোচনে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দলীয় কর্মীদের বিত্তশালী কাছ থেকে জাকাত ফেতরা সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণের আহবান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।