1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

যশোরে গাঁজা-ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ সন্ত্রাসীর স্ত্রী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী তৃষ্ণা আক্তার প্রিয়া ওরফে তৃষ্ণা (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যশোরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪২ পুরিয়া গাঁজা, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪২ হাজার ৪শ’ টাকা উদ্ধার করা হয়।
আটক তৃষ্ণা শহরের রেলগেট পশ্চিম পাড়ার খোদেজার বাড়ির ভাড়াটিয়া।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ষষ্টিতলা পাড়ার রেলবাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, তৃষ্ণা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১০টি মামলা চলমান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, আটক তৃষ্ণার চতুর্থ স্বামী যশোরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।