1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

হরমুজ প্রণালিতে ভয়াবহ হামলা, ২ ভারতীয় নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা হয়েছে। এতে দুই ভারতীয় নিহত হয়েছেন। নিহতরা হলেন- ক্যাপ্টেন আশীষ কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। আশীষ কুমারের বাড়ি ভারতের বিহারে এবং দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে।
বৃহস্পতিবার (৫ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাংকার স্কাইলাইট ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মুসান্দাম উপদ্বীপ উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। এর আগে দেশটির দুকম বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনাও ঘটে।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এক বিবৃতিতে জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার (স্কাইলাইট) মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল উত্তরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ট্যাংকারে ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি, তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
তবে বিবৃতিতে ট্যাংকারে কী ধরনের হামলা হয়েছিল, তা উল্লেখ করা হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, হামলার পর দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। হামলায় তাদের দেহ পুড়ে যায়। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহাবশেষ তার কেবিন থেকে উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানায়, হামলার সময় সিং জাহাজের সামনের অংশে ক্যাপ্টেন আশীষ কুমারের সঙ্গে ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।