1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

সাথীদের সম্মানে মহানগর শিবিরের ইফতার মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 বিজ্ঞপ্তি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক হাফেজ ইউসুফ ইসলাহী বলেছেন, “সাথীরা ছাত্রশিবিরের পরিপূরক শক্তি হিসেবে কাজ করে। সাথীরা সংগঠনের সামগ্রিক তৎপরতায় অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্যেই বাইয়াতবদ্ধ হয়। অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও ইসলাম ও মানবতার কল্যাণে ছাত্রশিবিরের সাথীদেরকে সর্বাগ্রে ভূমিকা রাখতে হবে।”

বুধবার (৪ মার্চ) বিকাল ৪টায় নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্স ময়দানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা আয়োজিত সাথীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাফেজ ইউসুফ ইসলাহী আরও বলেন, “রমযান মাসের ইফতার আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি করে। সম্প্রীতির এক অনন্য নজির স্থাপনে মহানগর শাখার সকল সাথীকে নিয়ে একত্রে ইফতার করার জন্য আজকের এই আয়োজন। এর মাধ্যমে আমাদের মধ্যে মহিমা ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে, ইনশাআল্লাহ।”
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন প্রমুখ।
ইফতার মাহফিলে মহানগর শাখার আওতাধীন ক্যাম্পাস, থানা ও ওয়ার্ডের সর্বস্তরের সাথীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে। ইফতারের পূর্বমুহূর্তে শহীদ ও নির্যাতিতসহ সকল মুসলিম উম্মাহ ও দেশ-জাতির কল্যাণের জন্য দোয়া এবং মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।