1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা মহানগরীর লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ‘নিজ খামার’ এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লবনচরা থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ তু‌হিনুজ্জামান বলেন, সাতক্ষীরা থেকে এক‌টি মাদকের চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে পু‌লিশ ও মাদক অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তার নিজ খামার এলাকায় যৌথ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। এসময় সাতক্ষীরা থে‌কে ঢাকাগামী ইমাদ প‌রিবহন নিজ খামার এলাকায় পৌঁছা‌লে গা‌ড়ি‌তে তল্লাশি চালায় তারা। সুরাইয়া পারভীন সু‌মির গ‌তি‌বি‌ধি স‌ন্দেহজনক হওয়ায় তার শরীর ও ব্যাগ থে‌কে ৫‌টি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়। প‌রে তা‌কে লবনচরা থানায় নেওয়া হয়।
এ ঘটনায় তার বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি চল‌ছে। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বা‌সিন্দা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নগরীর নিজ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের একটি যৌথ টহল চলছিল। তল্লাশিকালে প্রথমে দুই নারীর কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে অন্য একটি গাড়িতে তল্লাশি চালিয়ে আরেক নারীর কাছ থেকে উল্লিখিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।