1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নড়াইলের সরকারি ঘর বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি  : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে সরকারি দোকান ঘর (চান্দিনা) বরাদ্দে দুর্নীতি অনিয়মের অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দিঘলিয়া বাজার ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসির আয়োজনে শনিবার (৭ মার্চ) দুপুরের দিকে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ’র সামনে এ কর্মসূচী পালিত হয়। দিঘলিয়া বাজারের সরকারি দোকান ঘর বরাদ্দে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের দুর্নীতি ও অনিয়মের বিরূদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসি ফুসে উঠেছে। তারই বহি:প্রকাশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দিঘলিয়া বাজার বণিক সমিতি’র সহ-সভাপতি এসএম ইমরান হোসেন, সাধারণ সম্পাদক সাগর সরদার, ব্যবসায়ী আইয়ুব মল্লিক, হাসান মোল্যা,সমাজ সেবক হাসান শেক, ব্যবসায়ী মিলন, সমাজ সেবক মাওলানা কামরুজ্জামান,কালাম শেখ, নজরুল ফকির, সাবেক ইউপি সদস্য বাদশা শেখ প্রমুখ। বক্তারা স্থানীয় দিঘলিয়া ইউপি চেয়ারম্যান বোরহান সহ কয়েকজন স্থানীয় ব্যক্তিবর্গের বিরূদ্ধে পরস্পর যোগসাজোশে দুর্নীতি অনিয়মের মাধ্যমে সরকারি দোকন ঘর বরাদ্দের অভিযোগ করে এ বরাদ্দ বাতিলের দাবি জানান। সংশ্লিষ্ট সূত্রে ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার দীঘলিয়া বাজারে সরকারি অর্থায়নে ১৬ টি দোকান ঘর করা হয়েছে। ওই সমস্ত ঘর লাখ টাকার বেশি নিয়ে ভাড়া দেয়া হয়েছে। দীঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, স্থানীয় মশিয়ার, আজম, তুহিন সম্মিলিতভাবে আর্থিক সুবিধা নিয়ে দোকান ঘরগুলি ভাড়া দিয়েছে। তারা ঘর ভাড়া দেয়ার ব্যাপারে সরকারের কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে আর্থিক সুবিধা নিয়ে নিজেরা লাভবান হয়েছেন। সচেতন এলাকাবাসি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই বরাদ্দ বাতিল-পূর্বক ঘুষখোর দুর্নীতিবাজদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।