1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

নড়াগাতীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
কালিয়া  প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে নড়াগাতী কেজি স্কুল মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
নড়াগাতী থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসের শিক্ষা মানুষের মাঝে আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মনোভাব জাগ্রত করে।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার মানুষ একত্রিত হয়ে রমজানের শিক্ষা ও মূল্যবোধকে ধারণ করার সুযোগ পায় এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।