1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি  : রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির একটি মহান সফর। এই মাস আসে বছরে একবার কিন্তু রেখে যায় গভীর শিক্ষার ছাপ। মুসলিম জীবনে রমজান মানে কেবল রোজা রাখা নয়, এটি ধৈর্য, সংযম, দোয়া, কুরআন তেলাওয়াত ও আত্মার পরিশুদ্ধির এক পবিত্র আমল। এই সময়টাতে মানুষ যেমন নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে, তেমনি অন্যকেও উৎসাহিত করতে চায় ভালো পথে চলতে।
এরই ধারাবাহিকতায় খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটী গ্রামে অবস্থিত আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ই রমজান) বিকেলে হরিদাশ কাটী পূর্বপাড়া জামে মসজিদ চত্বরে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে আদর্শ লাইব্রেরির সভাপতি মোঃ হাসান- উজ – জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মাওলানা জালাল উদ্দিন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম আলহাজ্ব হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল হান্নান, আলহাজ্ব শেখ মুমিন উদ্দিন, মোঃ আলমুন হোসাইন, ইকবাল হোসেন বাবলু, মোঃ হাবিবুর রহমান, আব্দুল হান্নান, গাজী হাবিবুল্লাহ, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শেখ আব্দুল গফুর, বিল্লাল হোসেন, মোঃ দিদারুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম এবং মিজানুর রহমান (বালি)।
এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরী ও আদর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মৃত মুসলমানদের জন্য দোয়া করার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে দান-সদকা, ইফতার করানো এবং মৃতদের জন্য দোয়া করা অত্যন্ত সওয়াবের কাজ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা ফজলুর রহমান। পরে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশন কার্যক্রম পরিচালনা করেন আদর্শ লাইব্রেরীর স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) সদস্যরা।
অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।