1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

প্রতিপক্ষের হামলায় নিহত ওসমান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটে নির্বাচন পরবর্তি সহিংসতায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় নিহত সরদার ওসমান গণির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে স্থানীয় কয়েকশ নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, নিহত সরদার ওসমান গনির স্ত্রী সোহানা বেগম, বোন সাইয়েদা বেগম, চাচা আব্দুস সালাম প্রমুখ।
মানববন্ধনকারীরা বলেন, মামলার অন্যতম আসামী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল হাওলাদার, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান শেখসহ অন্যান্য আসামীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাদী ও তার স্বজনদের হুমকি-ধামকী দিচ্ছে। এই অবস্থায় যেকোন মূল্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনকারীরা।
জাতীয় নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারী কচুয়া উপজেলার ছিটাবাড়ি এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সরদার ওসমান গণিসহ অন্তত ১০জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৪ ফেব্রুয়ারি মারা যায় সরদার ওসমান গণি। ওইদিন নিহতের ভাই সরদার এনামুল বাদী হয়ে কচুয়া মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২কে আসামী করে একটি হত্যা মামলা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, মামলাটি অধিকতর তদন্ত করা হচ্ছে। মামলা একটি চলমান প্রক্রিয়া। যারা প্রকৃত জড়িত তাদেরই আটক করা হবে বলে জানান এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।