1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফকিরহাট বাজারে দুটি দোকানে চুরি

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট বাজারে সাটারের তালা ভেঙ্গে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ফকিরহাট বাজারের তাহের মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী দোকান মালিকরা জানান, শুক্রবার (৬ মার্চ) রাতে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। শনিবার (৭ মার্চ) সকালে এসে দেখেন দোকানের সাটার ভোলা। মাহিয়া ফ্যাশন এন্ড ওড়না হাউজ এর পরিচালক রবিউল ইসলাম সাইফুল জানান, চোরেরা তার দোকান থেকে লক্ষাধিক টাকার নতুন ড্রেস চুরি করে নিয়ে গেছে। আরাফ এন্টারপ্রাইজ এর মালিক মোঃ রফিকুল ইসলাম জানান তার ইলেকট্রিক এম,ই,পি ডিলারের দোকান। তার দোকান থেকে প্রায় চার লাখ টাকার ইলেকট্রিক পণ্য ক্যাবল তার চুরি করে নিয়ে গেছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, ফকিরহাট বাজারে দুটি দোকানে চুরি হওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে তারা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।