1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

চিতলমারী বাজার ব্যবসায়ী কমিটির নবনির্বাচিতদের শপথ

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

চিতলমারী ( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান।

শপথ শেষে তিনি বলেন, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কমিটির সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

এসময় বক্তব্য রাখেন প্রধান কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন বুলু, নবনির্বাচিত সভাপতি মোঃ সোয়েব হোসেন গাজী ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেবুব রাসেল, কোষাধ্যক্ষ মোঃ রাজু তালুকদার, দপ্তর সম্পাদক সৈয়দ শিব্বির হাসানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।