1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

যশোরে ১০টি চোরাই বাইসাইকেল, গাঁজা ও বার্মিজ চাকুসহ আটক ২

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০টি চোরাই বাইসাইকেল,২৪ পুরিয়া গাঁজা ও একটি স্টিলের তৈরি ফোল্ডিং বার্মিজ চাকুসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন শিশু রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে এসআই আনিছুর রহমান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি চৌকস শহরের ষষ্টিতলা গ্রামের পাখিপট্টি এলাকায় বাপ্পি মোল্যা (৪২) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে চোরাই ১০টি বাইসাইকেল,২৪ পুরিয়া গাঁজা ও একটি স্টিলের তৈরি ফোল্ডিং বার্মিজ চাকুসহ বাপ্পি মোল্যা (৪২) এবং আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশুকে হাতে-নাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত বাপ্পি মোল্যা মৃত খোকন মোল্যার ছেলে। তার বাড়ি যশোর শহরের ষষ্টিতলা (পাখিপট্টি) সরকারি রেল কোয়ার্টার এলাকায়।
পুলিশ জানায়,এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে এবং অপর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।