1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

পাইকগাছায় মৎস্য ঘের দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
পাইকগাছা অফিস : পাইকগাছায় মৎস্য লীজ ঘের জবর দখল, চাঁদা দাবি ও মাছ লুটপাটের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন ঘের মালিক মো. রেজাউল করিম। মঙ্গলবার (১০ মার্চ) পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উপজেলার পারিশামারী মৌজায় প্রায় ১৭০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে তিনি মৎস্য ও ধান চাষ করে আসছেন। একই এলাকার বিল্লাল হোসেন মোল্লা ও আবুল কালাম আজাদ তাদের জমি দাবি করে বিরোধ সৃষ্টি করে আসছেন। স্থানীয় শালিসে ৩০ বিঘা জমি পাওনা নির্ধারণ হলেও তারা জোরপূর্বক আরও বেশি জমি দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সোলাদানা ইউনিয়নের জামায়াত নেতা গ্রাম্য ডাক্তার শফিকুল ইসলাম ও আবুল হাসান তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তাদের নেতৃত্বে একদল লোক তার ঘেরে প্রবেশ করে ভাংচুর ও মাছ লুটপাট করে এবং প্রায় ৫০ বিঘা জমি দখল করে বাঁধ নির্মাণ করে।
এ ঘটনায় তিনি পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।