1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

ফুলতলায় গুলি ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : থানা পুলিশ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ফুলতলার দামোদর পূর্বপাড়া শ্মশানঘাটের পাশে ভৈবর নদীর চরের পাথর ঘাট থেকে ৯ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার ও ১টি দুনালা কাটা বন্দুকসহ দুই যুবককে আটক করে। আটককৃতরা হলো দামোদর কলোনীপাড়ার সেলিম শেখের পুত্র তরিকুল ইসলাম ওরফে সুমন শেখ (২৩) এবং খানজাহানআলী থানার ফুলবাড়ী গেট এলাকার নাজমুল আহমেদ চৌধুরীর পুত্র তানভীর চৌধুরী (২৭)।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অস্ত্র বা মাদক বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে থানার এসআই শফিউজ্জামান এবং কনস্ট্রেবল শুভ সাদা পোশাকে নদীর পাড় দিয়ে হাটতে হাটতে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে একটা ব্যাগের উপর ৯ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ ৩টি বিদেশী আগ্নেয়াস্ত্র সামনে রেখে ৪ যুবককে মাটিতে বসা দেখেই ক্ষিপ্র গতিতে অস্ত্রসহ সুমন ও তানভীরকে ধরে ফেলেন। এ সময় বাকি দুই যুবক দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ওসি মোস্তফা কামাল, ওসি (তদন্ত) শরিফুল ইসলাম পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তবে আগ্নেয়াস্ত্রসহ ৪ যুবকের উপস্থিতি কোন কিলিং মিশনে যাওয়া নাকি অস্ত্রের বেচাকেনা সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃত অস্ত্রধারীদের জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।