1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী  : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে। এটি রাষ্ট্রের দায়িত্ব সকল মানুষের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা, যাতে জনগোষ্ঠী পিছিয়ে না পড়ে। যে কোন কারণে হউক বৃত্তবান ব্যক্তি সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বিভিন্ন ভাতা প্রচলন করেন।

তিনি আজ শুক্রবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর অঙ্গীকার ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান শুরু করেছেন। ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭ উপকারভোগীদের ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। জুন মাসে এর পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, দেশে জ¦ালালি তেল নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা অনেকের মাঝে কাজ করছে। ৮০টি দেশ জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধি করলেও, বাংলাদেশ সরকার জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে না। এই মুহূর্তে দেশে জ¦ালানি তেলের কোন সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে জ¦ালানি তেল মজুদ রয়েছে। হরমুজ প্রণালি থেকে ৫টি দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান, তার মধ্যে বাংলাদেশের নামটিও রয়েছে। এটি বর্তমান সরকারের একটি বড় সাফল্য। প্রতিমন্ত্রী প্রয়োজনের অতিরিক্ত জ¦ালানি তেল ক্রয় না করতে সকলকে অনুরোধ জানান।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন যশোর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন-অর-রশিদ। এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক খান সাবু, জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাবের সভাপতি মো: জাহিদ হাসান টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ১৫৩ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চার লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।