1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

গোয়ালখালি গোরস্থান বায়তুল মামুর জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি : খুলনা নগরীর খালিশপুর থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের গোয়ালখালি গোরস্থান সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে জরুরি ভিত্তিতে মুয়াজ্জিন ও খাদেম নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রার্থীদের অবশ্যই বিবাহিত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মুয়াজ্জিন পদে আবেদনকারীর শরহে বেকায়া বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং তাকে হাফেজ হতে হবে। অন্যদিকে খাদেম পদে আবেদনকারীর কাফিয়া বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর এবং পৌর মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদ সংযুক্ত করতে বলা হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জানায়, বেতন ও অন্যান্য ভাতাদি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল ২০২৬। আবেদন পাঠাতে হবে সভাপতি/সম্পাদক, বায়তুল মামুর জামে মসজিদ (গোয়ালখালি গোরস্থান সংলগ্ন), রোড নং-১১, ওয়ার্ড নং-১০, খালিশপুর হাউজিং এষ্টেট, খালিশপুর, খুলনা ঠিকানায়। বিস্তারিত তথ্যের জন্য সহ-সভাপতি ০১৯৭৩৪৩৬৩৭০ এবং ইমাম ০১৯১১৭৬১৪২০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।