1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হস্তান্তর প্রক্রিয়ায় আটকে আছে ৫ম তলা বিশিষ্ট নবনির্মিত পাইকগাছা উপজেলা কমপ্লেক্স ভবন দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সেতু এখন মৃত্যুফাঁদ বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গন পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নিঃস্ব বিএনপি নেতা কামাল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে: মাহদী আমিন ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ বনদস্যুদের বিরুদ্ধে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শীল্ড অভিযান শুরু

দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সেতু এখন মৃত্যুফাঁদ

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সংযোগ সড়কের ওপর নির্মিত সেতুটি বর্তমানে স্থানীয় জনগণের জন্য এক ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই সেতু দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন।
সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশের রেলিং ভাঙা, কোথাও কোথাও সম্পূর্ণ অনুপস্থিত। সরু ও জরাজীর্ণ এই সেতু দিয়ে একসঙ্গে দুটি যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে সাইড দিতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে মালবাহী পিকআপ, নছিমন, টমটমসহ বিভিন্ন যানবাহন পারাপারের সময় বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি দিয়ে চলাচল করতে গিয়ে ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা nazmulislam01902@gmail.com ঘটেছে। আজিজুল শিকদারের স্ত্রী, সোনা মিয়া খান্ডা ও রতনসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া এক বৃদ্ধা সেতু থেকে পড়ে গিয়ে পা ভেঙে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন বলেও জানান এলাকাবাসী।
ইতিহাস ঘেঁটে জানা যায়, স্বাধীনতার পর এই এলাকায় পারাপারের একমাত্র মাধ্যম ছিল নৌকা। পরে ১৯৯৮ সালের দিকে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে তৎকালীন সংসদ সদস্য গোলাম ফারুক অভির উদ্যোগে হারতা, সাতলা ও নয়াকান্দী বাজার সংযোগে প্রায় ২৯০ ফুট দৈর্ঘ্যের এই ঢালাই সেতুটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারি উদ্যোগে উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ হয়নি।
যদিও কয়েক বছর আগে স্থানীয় জনগণের উদ্যোগে প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে আংশিক সংস্কার করা হয়েছিল, তা স্থায়ী সমাধান দিতে পারেনি। বর্তমানে সেতুটির অবস্থা এতটাই নাজুক যে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।
নয়াকান্দী বাজারের ফার্মাসিস্ট মোঃ মনিরুল ইসলাম হাওলাদার বলেন, “সাতলা, শিবপুর ও রাজাপুরসহ আশপাশের বিশাল জনগোষ্ঠীর জন্য এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এর বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ধান ও মাছের মৌসুমে ভারী যানবাহন চলাচল বাড়লে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
এলাকাবাসীর একটাই দাবি—আর কোনো প্রাণহানির আগে দ্রুত এই সেতুটি পুনর্নির্মাণ করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।
 স্থানীয়দের জোর দাবি:
 অবিলম্বে সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ নিরাপদ ও প্রশস্ত সেতু নির্মাণের মাধ্যমে দুর্ঘটনা রোধে যানবাহন চলাচলের উপযোগী আধুনিক অবকাঠামো গড়ে তোলা হোক। সবার একটাই দাবি দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সেতুটি শুধু একটি সেতু নয়, এটি হাজারো মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত। তাই দেরি না করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়াই এখন সময়ের দাবি।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।