1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

খুলনায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

তথ্যবিবরণ : পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা আজ (মঙ্গলবার) খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সকাল আটটায় খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। এদিন শোভাযাত্রা শেষে সকাল সাড়ে নয়টায় শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে দিবসটি উদযাপনে শিশুদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। ঐদিন খুলনা বিভাগীয় জাদুঘর সবার জন্য উন্মুক্ত রাখা হবে। পহেলা বৈশাখে জেলখানা ও সরকারি শিশু পরিবারসমূহে দেশীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।