1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হস্তান্তর প্রক্রিয়ায় আটকে আছে ৫ম তলা বিশিষ্ট নবনির্মিত পাইকগাছা উপজেলা কমপ্লেক্স ভবন দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সেতু এখন মৃত্যুফাঁদ বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গন পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নিঃস্ব বিএনপি নেতা কামাল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে: মাহদী আমিন ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ বনদস্যুদের বিরুদ্ধে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শীল্ড অভিযান শুরু

নগরীতে তাতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রোববার প্রথম প্রহর, রাত প্রায় সাড়ে ১২ টা| নগরীর খালিশপুর থানাধীন নয়াবাটি এলাকার চিত্রালী মার্কেট রোড সংলগ্ন বাড়ীর পাশে নিজের চায়ের দোকানে সোনা মিয়া (৪৮) বসে ছিলেন| তিনি বিএনপি’র অঙ্গ সংগঠন তাতী দলের ১০ নং ওয়ার্ড সভাপতি| হঠাৎ সেখানে একটি মোটর সাইকেলে তিন আততায়ী হাজির হয়| তারা ধাঁরালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়| গুরুতর জখম ব্যক্তির আহাজারি শুনে আশ-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন| নিহত ব্যক্তি নয়াবাটি এলাকার জনৈক আব্দুল জব্বারের ছেলে|
রাজনীতির পাশাপাশি সোনা মিয়া ব্যবসা করতেন| তিনি ১৫ থেকে ২০ টি ইজিবাইক ভাড়া দেবার পাশাপাশি চায়ের স্টল দিয়ে উপার্যন করতেন| থানা পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে|
কি কারণে এই হত্যাকাণ্ড? রাজনৈতিক বিরোধ, ব্যবসায়ীক কোন্দল, পূর্ব শত্রুতার জেরসহ সম্ভাব্য সকল বিষয় বিচেনায় নিয়ে ঘাতকদের খোঁজা হচ্ছে বলে মন্তব্য করে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান  বলেন, ঘটনাস্থলের সন্নিকটে কোন (ক্লোজ সার্কেট) সিসি ক্যামেরা নেই| তবে কিছুটা দূরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে| অন্যান্য সোর্স ব্যবহার করেও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতার ও খুনের আলামত ধাঁরালো অস্ত্র উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে|
থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক পলাশ কুমার রায় রোববার বিকেলে ˆদনিক জন্মভূমিকে বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের ¯^জনদের কাছে হস্তান্তর করা হয়েছে| দাফন শেষে তারা মামলা দায়েররের জন্য থানায় আসছেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।