1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
হস্তান্তর প্রক্রিয়ায় আটকে আছে ৫ম তলা বিশিষ্ট নবনির্মিত পাইকগাছা উপজেলা কমপ্লেক্স ভবন দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সেতু এখন মৃত্যুফাঁদ বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গন পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নিঃস্ব বিএনপি নেতা কামাল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে: মাহদী আমিন ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ বনদস্যুদের বিরুদ্ধে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শীল্ড অভিযান শুরু

বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গন

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : বাংলা ১৪৩৩ বঙ্গাব্দ বরণে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গনে চলছে নানামুখী প্রস্তুতি। পুরোনো সব জীর্ণতা ও গ্লানি মুছে চৈত্রের দাবদাহ ও রুক্ষতা পেরিয়ে প্রকৃতিতে এখন নতুন বছরের আগমনী বার্তা। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এখন চলছে অন্যরকম উৎসবমুখর পরিবেশ। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিনরাত এক করে কাজ করছেন উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ।
বর্ষবরণ উপলক্ষ্যে এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ’। সমাজে ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনরুজ্জীবনের বার্তা ছড়িয়ে দেওয়াই এই প্রতিপাদ্যের মূল লক্ষ্য।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শোভাযাত্রার বিভিন্ন কাঠামো তৈরিতে ব্যস্ত কর্তৃপক্ষ। বাঁশ আর কাঠের সাহায্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে একেকটি প্রতীকী অবয়ব। পথে আলপনা আঁকা, জলরঙে গ্রামবাংলার দৃশ্য ফুটিয়ে তোলার কাজ। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনের প্রতিটি রাস্তা রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠছে দেশজ সংস্কৃতির নানা চিত্র।
বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বাংলা নববর্ষ আমাদের শেকড়ের সঙ্গে সম্পৃক্ত। এবার বর্ষবরণ অনুষ্ঠানে বর্তমান সময়ের সামাজিক ও সাংস্কৃতিক বার্তা তুলে ধরা হবে। ভোরের আলোয় মোরগের ডাক যেমন নতুন দিনের জানান দেয়, তেমনি এবার পহেলা বৈশাখ নতুন জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হবে।
এদিকে বর্ষবরণ ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আয়োজন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।