1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
হস্তান্তর প্রক্রিয়ায় আটকে আছে ৫ম তলা বিশিষ্ট নবনির্মিত পাইকগাছা উপজেলা কমপ্লেক্স ভবন দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সেতু এখন মৃত্যুফাঁদ বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গন পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নিঃস্ব বিএনপি নেতা কামাল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে: মাহদী আমিন ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ বনদস্যুদের বিরুদ্ধে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শীল্ড অভিযান শুরু

যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। তিনি বলেছেন, মার্কিনিদের ওপর তাদের কেনো বিশ্বাস নেই এবং তারা নতুন আলোচনায় তাদের আস্থা অর্জনও করতে পারেনি।
ঘালিবাফ রোববার (১২ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “আমাদের প্রয়োজনীয় মনোভাব এবং সদিচ্ছা আছে। কিন্তু আগের দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকে, মার্কিনিদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই।”
“মার্কিনিরা এই পর্বের আলোচনায় ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।”
“আমাদের ভাতৃপ্রতীম দেশ পাকিস্তানের ওপর আমরা কৃতজ্ঞ এই আলোচনার ব্যবস্থা করার জন্য। আমি পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
গতকাল শনিবার সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময় আলোচনা করলেও দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। তাদের মধ্যে বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে।
ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি-দাওয়া করেছে। যা তাদের পক্ষে মানা সম্ভব নয়। ফলে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়েছে।
যুক্তরাষ্ট্রকে এ আলোচনায় নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তার প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে নিজ দেশে ফিরে গেছেন।
সূত্র: আলজাজিরা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।