1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

কয়রায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

কয়রা প্রতিনিধি : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে কয়রায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতের ইসলামী কয়রা উপজেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। কয়রা সদরে মিছিল শেষে মসজিদ আবু বকরের সামনে এই সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, জামায়াতে ইসলামীর উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, বাগালি ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হামিদ, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাষ্টার নূর কামাল হোসেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ভারপ্রাপ্ত আমীর খান ইসহাক আলী, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।