1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন হস্তান্তর প্রক্রিয়ায় আটকে আছে ৫ম তলা বিশিষ্ট নবনির্মিত পাইকগাছা উপজেলা কমপ্লেক্স ভবন দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সেতু এখন মৃত্যুফাঁদ বর্ষবরণে রঙ-তুলিতে সেজেছে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গন পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নিঃস্ব বিএনপি নেতা কামাল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে: মাহদী আমিন ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ

দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের চরাঞ্চলসহ বিভিন্নস্থানে আগাম তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে| আগাম ক্ষেতের তরমুজ বিক্রিতে কৃষকের মুখে হাসি ফুটেছে| ইতোমধ্যে ক্ষেতের তরমুজ পাইকারী ও খুচরা বিক্রি শুরু করেছেন| দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা তরমুজ নিতে আসতে শুরু করেছেন এলাকায়| তবে কৃষকদের দাবি সড়ক সংস্কার কাজ চলমান থাকায় উৎপাদিত তরমুজ উপজেলার বাইরে নিতে ক্ষতির সম্মুখীন হতে পারেন| সে কারনে তরমুজের ভাল দাম নিয়ে হতাশও কৃষকরা|
উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী চর ভুপেন্দ্র এলাকায় তালুকদার বাড়ির ৭৫একর জমি ১৭ জন চাষি একসোনা ক্রয় করে ড্রাগন তরমুজ চাষ করেছেন| এই বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে| তরমুজ চাষে চাষিদের প্রতি একরে সার ওষুধে ১০হাজার করে টাকা খরচ হয়েছে| উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি বছর উপজেলার সাত ইউনিয়নে চরাঞ্চলসহ প্রায় ৫শ’ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে| যা গত বছরের তুলনায় ৫০হেক্টর জমিতে এই রসালো ফলের চাষ করা হয়েছে| ভালো ফলনের আশায় তরমুজ চাষে আগ্রহী হচ্ছে উপজেলার চাষিরা| ডিসে¤^র থেকেই তরমুজের চাষ শুরু করেন কৃষকেরা| শীত শেষে এই ফসলটি বাজারজাত শুরু হয়ে যায়| উপজেলার কাটাখালী গ্রামের তরমুজ চাষি মো. কামাল হোসেন জানান, গত বছরে তরমুজে ভালো লাভ হয়েছে তাই এবার দু’জনে মিলে ১শ’ ১৫কড়া জমিতে তরমুজ চাষ করেছি| ফলের মুখ দেখতে জমি ক্রয় থেকে শুরু করে সার ওষুধে ১লক্ষ ২০হাজার খরচ হয়েছে| ক্ষেতে তরমুজ দেখে মনে ভাল লাগে| একই গ্রামের তরমুজ চাষি আলাউদ্দিন আকন জানান, আমি ২০কড়া জমিতে তরমুজ চাষ করেছি আর ফলনও ভালো হয়েছে| আবহাওয়া অনুকুলে থাকলে ভালোলাভবান হবো| কৃষকরা আরও বলেন, আমরা কঠোর পরিশ্রম করার পরে ক্ষেতে বাম্পার ফলন হয়েছে| আর নিয়মিত সার-কিটনাশক প্রয়োগ, নিড়ানী দিয়ে আগাছা পরিষ্কার করার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখেছি|
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, এই বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে| আমরা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছি| তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।