1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় সোমবার সকালে খালের পানিতে ডুবে রাবেয়া (৪) নামে এক কন্যা শিশু মারা গেছে| নিহত শিশু উপজেলার চালরায়েন্দা গ্রামের বাবুল জোমাদ্দারের কন্যা| থানা পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে শিশু রাবেয়া খেলতে খেলতে সবার অলক্ষ্যে বাড়ীর পিছনে খালে পড়ে যায়| সে সময় শিশুটির মা তানিয়া বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন| অনেকক্ষন ধরে শিশুটির কোন সাড়া না পেয়ে খোঁজাখুঁিজ করে বাড়ীর পিছনে খালে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বেলা ১২টার দিকে দ্রুত উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়| সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| শরণখোলা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ লাবনী আক্তার বলেন, পানিতে ডোবা শিশু রাবেয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়| শরণখোলা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন,পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে| এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।