1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চান ট্রাম্প

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইরানের ইউরেনিয়াম ‘শান্তিপূর্ণ উপায়ে’ যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি আশা করেন, ইরান এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফনিক্স শহরে শুক্রবার (১৭ এপ্রিল) রিপাবলিকান পার্টির ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।
সেখানে ইরানের ইউরেনিয়ামের প্রসঙ্গে তিনি বলেন, কারো কারো প্রশ্ন আছে যে কী করে আমরা ইরানের নিউক্লিয়ার ডাস্ট (ইউরেনিয়াম) পাবো।
আমার উত্তর হলো, আমরা পর্যাপ্ত সংখ্যক এক্সকেভেটর নিয়ে সেখানে যাব এবং ইরানের সঙ্গে মিলে সেটি সংগ্রহ করব।
এজন্য আমাদের অনেক শক্তিশালী ও বড় এক্সকেভেটর প্রয়োজন। এত বড় যে আপনারা কল্পনাও করতে পারবেন না।
কিন্তু আমরা এক্ষেত্রে ইরানের সঙ্গেই যাব এবং তা (ইউরেনিয়াম) সংগ্রহ করব। খুবই শিগগিরই আমরা এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনব।
ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে, জাতিসংঘের তথ্য অনুযায়ী এই ইউরেনিয়াম ৬০ শতাংশ পরিশুদ্ধ।
ইরান যদি পরমাণু বোমা বানাতে চায়, সেক্ষেত্রে পরিশুদ্ধতার মান কমপক্ষে ৯০ শতাংশে উন্নীত করতে হবে।
গত ১৬ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান তার ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে, তবে তারপরই ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে তেহরানের পক্ষ থেকে বলা হয়, ইরানের ইউরেনিয়াম কোথাও যাবে না।
শুক্রবার ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণার মাধ্যমে এ ইস্যুতে নিজের পূর্বের অবস্থানই ফের ব্যক্ত করলেন ট্রাম্প।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।