1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে
কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠ, খাশিয়ালে দুইজন শিক্ষককে রাজকীয়ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিদায় সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন—প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস এবং প্রাক্তন প্রধান শিক্ষক মফিজুল ইসলাম (বাবুল)। দীর্ঘদিন ধরে তারা নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন। ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে।
বক্তারা বলেন, এই দুই শিক্ষকের অবদান বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও শিক্ষাদান পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।