1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। এখন থেকে ঢাকা জেলার পাশাপাশি দেশের আরও ১১টি জেলায় নিবন্ধিত মোটরসাইকেল এই সিস্টেমে অন্তর্ভুক্ত হবে। এদিকে পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলায় আজ থেকে আরও ১৮টি পেট্রোল পাম্পে ফুয়েল পাস বিডি সিস্টেম চালু করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, নতুনভাবে অন্তর্ভুক্ত জেলাসমূহ হলো—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ।
এর ফলে এসব এলাকায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে নিবন্ধনের আওতায় আসবে এবং পর্যায়ক্রমে ডিজিটাল জ্বালানি ব্যবস্থাপনার সুবিধা গ্রহণ করতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে এই কার্যক্রম দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে।
সিস্টেমটির সফল বাস্তবায়নে ব্যবহারকারীদের সহযোগিতা ও ইতিবাচক অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি Fuel Pass BD-এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে ব্যবহারকারীদের মতামত, অভিযোগ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।