1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
কালিয়া প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় আবারও ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে বয়োবৃদ্ধ গ্রাম পুলিশ নির্মল বিশ্বাসের বাড়িতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র ডাকাতদল। একের পর এক চুরি-ডাকাতিতে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার।
গতরাতে উপজেলার সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামে সংঘবদ্ধ ডাকাতদল নির্মল বিশ্বাসের বাড়িতে হানা দেয়। দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে ব্যাপক তল্লাশি চালায় এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, ডাকাতরা ঘরে থাকা প্রায় ১ লাখ টাকা নগদ এবং প্রায় পাঁচ আনা ওজনের দুটি স্বর্ণের কানের দুলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—গত এক বছরে একই পরিবারের ওপর ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে অন্তত সাতবার। বারবার এমন ঘটনার পরও কার্যকর প্রতিরোধ বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা।
ভুক্তভোগী নির্মল বিশ্বাস চোখের জল ফেলতে ফেলতে বলেন,
“আমরা আর পারছি না, সব শেষ হয়ে গেছে। বাঁচার মতো কোনো উপায় নেই।”
এ বিষয়ে কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ বা মামলা পেলে কঠোরভাবে আইন প্রয়োগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ, নিয়মিত টহল জোরদার এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।