1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

ফুলতলায় ছুরিকাঘাতে নিহত সাব্বিরের জানাজা সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
এস এম মমিনুর রহমান, ফুলতলা : গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার খুলনার ফুলতলা উপজেলায় সাব্বির নামে এক কিশোর ছুরিকাঘাতে আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই ঘটনায় স্বাধীন পিতা  ফজলুর রহমান সরদার, ও নিরব পিতা নাসির খান নামে আরও দুই কিশোর গুরুতর আহত হয় রাতেই তাদের অপারেশন সম্পন্ন শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফুলতলা থানার ওসি মোস্তফা কামাল জানান, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটতে পারে। ফুলতলা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে আটটার দিকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কিশোর গ্যাংয়ের আধিপত্য ও মাদক সংক্রান্ত কারণে এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তবে সর্বশেষ ঘটনায় প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি এব্যাপারে ফুলতলা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার বাদ আসর দামোদর প্রাইমারী স্কুল মাঠে নিহত সাব্বিরের জানাজা শেষে স্থানীয় উপজেলা ডাবুরমাঠ কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। সাব্বিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও চরম আতঙ্ক বিরাজ করছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।