1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : খুলনার শিরোমণি বাদামতলা এলাকায় অবস্থিত বিএনএসবি (চক্ষু) হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. রফিকুল হক বাবলু ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসীও সংহতি প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে তারা স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের দাবি, ট্রাস্টি বোর্ডের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা বলেন, “চেয়ারম্যান ডা. রফিকুল হক বাবলু ও বোর্ডের সদস্যদের ব্যর্থতার কারণে আমরা চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছি। আমরা এর যথাযথ ক্ষতিপূরণ চাই।”

এসময় ভুক্তভোগীদের স্বজনরা দ্রুত ন্যায়বিচারের দাবি জানান। বক্তারা ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।