1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
পরীক্ষার্থীদের নিয়ে মহানগর ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী জ্বালানি সংকট : নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভোমরা স্থলবন্দরে হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী অসাধু ব্যবসায়ীদের তেল মজুদে পাম্পে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে: জ্বালানিমন্ত্রী এবার বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি  : খুলনার পাইকগাছায় চলাচলের রাস্তায় মাটি তুলে বাঁধ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে এক ঘের মালিকের বিরুদ্ধে। ফলে অতিরিক্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া ও কাঁটাবুনিয়া মৌজায় বদ্ধ চাঁদখালী নদীর পূর্ব পাশে রাস্তা। এ রাস্তাটি গজালিয়া চর মসজিদের পাশ থেকে দক্ষিণ অভিমুখে রাস্তাটি সরকার ইটের রাস্তা তৈরি করে। যার দক্ষিণ মাথা গজালিয়া ক্লাব রাস্তার সাথে মিশেছে। দক্ষিণ মাথার কিছু রাস্তা ইটের সলিং না থাকার সুযোগে পার্শবর্তী ঘের মালিক আব্দুর রব চলাচলের রাস্তায় মাটি তুলে বাঁধ নির্মাণ করেছেন। ফলে রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় মফিজুল বিশ্বাস জানান, এ রাস্তটি মুজিবর মেম্বরের সময় সর্বশেষ মাটি দিয়ে বাধা হয়। যার আড়ে ছিলো ১২ ফুট। পার্শবর্তী ঘের মালিক আব্দুর রব সরদার দীর্ঘদিন মৎস ঘের করছে। ঘেরের পানিতে প্রতি বছর বাঁধটি ভাঙছে। বর্তমানে ১২ ফুটের রাস্তাটি ৬ ফুটে এসে দাড়িয়েছে। ঘের মালিকের কারনে রাস্তা নষ্ট হচ্ছে।
স্থানীয় রাসেল সরদার জানান, আমরা রাস্তাটি দিয়ে ভ্যান নিয়ে যাতয়াত করতাম কিন্তু রব সরদার সরু রাস্তার এক পাশ দিয়ে মাটির বাঁধ দিয়েছে। ফলে চলাচলের যেমন সমস্যা হচ্ছে তেমনি ভ্যান সাইকেল চলাচল বন্ধ হয়ে গেছে।
অভিযুক্ত রব সরদার জানান, প্রতিবছর বৃষ্টির সময় ঘের ডুবে মাছ বের হয়ে যায়। সেজন্য আমি রাস্তার এক পাশ দিয়ে বাঁধ দিয়েছি। কারো চলাচলের সমস্যা হলে তারাও রাস্তার অপর পাশ দিয়ে মাটি তুলে বাঁধ দিয়ে চলাচল করুক।
চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল্লাহ সরদার বলেন, রব সরদার রাস্তায় মাটি দিয়ে যান চলাচলের সমস্যা করছে। বিষয়টি আমি শুনে তাকে মাটি অপসরনের জন্য বলেছিলাম কিন্তুু তিনি শোনেননি। আমি অতিদ্রুত রাস্তাটি যান চলাচলের উপযুক্ত করার ব্যবস্থা করবো।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।