1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ২

চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে হামরুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ বছর এ উপজেলার ১৫ হাজার ৬৭ জন শিশু হাম-রুবেলার টিকা পাবে। ইতোমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স ১০ হাজার টিকা এসে পৌঁছে গেছে। বাকি টিকা পরে আনা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৬৩টি ইপিআই কেন্দ্রে থেকে পর্যায়ক্রমে এ টিকা দেওয়া হবে। ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত (সকাল ৮টা-বিকাল ৪ টা) এ টিকাদান চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক শর্মী রায়ের সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার চিকিৎসক এম আর ফরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, থানার প্রতিনিধি এসআই সুজয় কুমার মল্লিক, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিষ্ট শিশির মজুমদার প্রমুখ।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘হাম-রুবেলা টিকা শিশুদের হাম ও রুবেলা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করে। আগামী ১০মে পর্যন্ত উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে। তাই অভিভাবকদের সচেনতার সাথে শিশুদের টিকার জন্য কেন্দ্রে নিয়ে আসতে হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।