1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ২

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ২

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) ও ইউসুফ আলী (৯) নামে দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে ও সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনায়, নিহত আশরাফুল ইসলাম উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি খুলনায় অবস্থান করছিলেন। দাদীর মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে বকশিপুর বাজার অতিক্রম করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অপর ঘটনায়,সোমবার সকাল পৌনে ৮টার দিকে হাকিমপুর-বারোবাজার সড়কে ট্রাকচাপায় ইউসুফ আলী (৯) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়। নিহত ইউসুফ আলী হাকিমপুর গ্রামের আব্বাস আলী কালুর ছেলে এবং স্থানীয় পরশমণি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান,সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথে হযরত আলীর মুদি দোকানের সামনে পৌঁছালে বারোবাজার থেকে চৌগাছাগামী একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৪৭১) তাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক রেজাউল (৫০)পালিয়ে যায়।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ট্রাকটি জব্দ করে।
এ ঘটনায় চৌগাছা থানায় আলাদা দুটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।