
ডেস্ক রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন গ্রীনল্যান্ড আবাসন প্রকল্প বস্তিতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি পিটুনি এবং ধাঁরালো অস্ত্রাঘাতে নারী-পুরুষসহ তিন জখম জখম হয়েছেন| সোমবার ভোর রাত পাঁচ টিার দিকে এ নৃশংসতা ঘটেছে| জখম হওয়া তিন জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন| মাদক কেনা-বেঁচা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে| ঘটনাস্থলের আশ-পাশ থেকে পুলিশ একজনকে গ্রেফতার করেছে| আহতরা হচ্ছেন, আসলাম গাজী (৩৫), হাসিব (২৫) এবং ঝুমুর আক্তার (২৭)| ঝুমুর বাদে অন্য দুই জন একই পরিবারের সদস্য| তারা খুমেক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন| আসলাম গাজী গুরুতর জখম হয়েছেন| অন্য দুই জনের অবস্থা শঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে| সূত্রমতে, সুমন, জিম, ফারুকসহ ৫/৭ জন ধারালো অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে ওই তিন জনের ওপর হামলা চালায়| শুরু করে এলাপোতাড়ি মাারপিট ও ধাঁরালো অস্ত্রের কোপ| আক্রান্তদের আর্তৎিকারে আশ-পাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান| এদিকে, তিন জনকে জখম করার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ সুমন (২২) নামে একজনকে গ্রেফতার করেছে| তাৎক্ষনিকভাবে তার পিতার নাম জানা যায়নি| খুলনা সদর থানার (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে| গ্রেফতার হওয়া সুমনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে|