
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাট উপজেলায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬” এর উদ্বোধন এবং ইপিআই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং। ক্যাম্পেইনের লক্ষ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ মোছাব্বির হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রায়হান, ডাঃ পাপিয়া তাসনিম, ডাঃ ইভা আক্তার শাম্মী, তাসনীম সুমাইয়া, ডাঃ খন্দকার সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা, ওসি (তদন্ত) মোঃ হাতেম আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার, মোল্লার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, মেডিকেল টেকনোলজিস্ট নার্গিস আক্তার, পরিসংখ্যানবিদ আবু তাহেরসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বক্তারা হাম-রুবেলা নির্মূলে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত দেশব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক পর্যায়ে অধ্যয়নরত একই বয়সসীমার সকল শিশুকে এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়মিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন হবে।
Like this:
Like Loading...
Related