1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দশমিনায় কৃষকদের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষকদেরকে নিয়ে ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়| কৃষি বিভাগের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রকল্পের আওতায় এই স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়| উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বিশ্ব ব্যাংক এবং আইএফএডি’র সহযোগিতায় কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এই ফিল্ড কংগ্রেস আয়োজন করা হয়| উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেস সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো. আমানুল ইসলাম| সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক(শস্য) মো.শাহাদাত হোসেন,কৃষি সম্প্রসারন অফিসার মো. হাসিন রাইয়ান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারজানা লিসা,উপজেলা জন¯^াস্থ্য সহকারী প্রকৌশলী সাইফুর রহমান শাহিন প্রমুখ| দিনব্যাপী কংগ্রেস অনুষ্ঠানে ফসল উৎপাদন ব্যবস্থা,উত্তম কৃষি চর্চা,আধুনিক চাষাবাদ,পুষ্টিকর ফসল উৎপাদন,বালাই ব্যবস্থাপনা ও ফসলের বাজারজাতকরনের উপর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে প্রশিক্ষন দেয়া হয়| উপজেলার ৭টি ইউনিয়নের শতাধিক কৃষক ও কিষানী অংশ নেয়| জলবায়ু পরিবর্তনের কারনে টেকসই ফসল উৎপাদন আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির উপর গুরুত্ব দেয়া হয়|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।