1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এক কাঁচামাল ব্যবসায়ীকে এলোপাতারি ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা| খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের সুখদাড়া এলাকায় এ ঘটনা ঘটে| ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুত্বর জখম কাঁচামাল ব্যবসায়ী আকবর হোসেন (২৩) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে| তিনি রামপাল উপজেলার শিবনগর এলাকার কাঁচামাল ব্যবসায়ী আ: রাজ্জাকের ছেলে| আ: রাজ্জাক তিনিও ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন| আটককৃতরা হলেন রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত এসকান শেখের ছেলে মো: মিজানুর রহমান শেখ সুমন (৩৬), তিনি বর্তমানে মোল্লাহাটের বুড়িগাংনী এলাকায় বসবাস করেন| অপরজন হলেন রামপালের চাকুশ্রী এলাকার ওমর ফারুকের ছেলে মেহেদী হাসান| পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে, কাঁচামাল ব্যবসায়ী আ: রাজ্জাক ও তার ছেলে আকবর হোসেন রামপাল থেকে ভ্যানযোগে খুলনা পাইকারী আড়তে কাঁচামাল আনার উদ্দেশ্যে যাচ্ছিলেন| ফকিরহাট সুখদাড়া এলাকায় পৌছালে দুটি মটরসাইকেলে ৩/৪ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে| এসময় ধারালো ছুরির ভয় দেখিয়ে বাবা-ছেলের কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে| এতে বাঁধা দিলে ছেলে আকবর হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি ছুরিকাঘাত করে তাদের কাছে থাকায় ৪৫হাজার টাকা ছিনতাই করে| এদিকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আকবর হোসেনের বাবা দুজনকে টেনে ধরে| এতে মটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী নিচে পড়ে যায়| এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয় এসে তাদের আটক করে| পরে তাদের গণধোলায় দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করে| ছিনতাইয়ের সাথে জড়িত অন্যরা পালিয়ে গেছে| ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার হলেও এখন পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি| আহত আকবর হোসেনের বড় ভাই আলীশাহ শেখ জানান, এদিন ভোররাতে তার বাবা বাবা আ: রাজ্জাক ও ছোট ভাই আকবর হোসেন রামপাল থেকে ভ্যানযোগে কাটাখালী যাচ্ছিল| সেখান থেকে তারা পিকআপভ্যান নিয়ে খুলনা যাবেন কাঁচামালে পাইকারী আড়তে| কিন্তু সূখদাড়া এলাকায় ভ্যানটি পৌছালে তার ভাইকে কুপিয়ে ও বাবাকে মারপিট করে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে স্থানীয় জনতা আটক করে| এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান| ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইপুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক মিজানুর রহমান শেখ ও মেহেদী হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরুচুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে| তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধিন আছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।