1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : মোংলায় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইজিবাইকের চাপায় নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের আয়োজনে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সামনে সড়কে শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তালুকদার মোঃ জিয়াদ হোসাইন বলেন, সম্প্রতি বেপরোয়া গাড়ি চালানোর জন্য সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী সানজিদা আক্তার শিমু (১১) ইজিবাইকের চাপায় মারা যায়।

তিনি বলেন, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদসহ নিরাপদ সড়ক ও সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন করছি।

মানববন্ধন শেষে নিহত শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- প্রভাষক সাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক অপরুপ হালদার, রেবতী হালদার, ফজিলাতুন্নেছা বকুল, সরদার মেহফুজ আজিজ টুলু, বিলতা হালদার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।